একটি ওয়েবসাইট আমাদের কাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা জানি। মূলত একটি ওয়েবসাইট পরিপূর্ণ ভাবে তৈরি করার জন্য যে সকল কাজ করা হয়, সহজ কথায় তাকেই ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। অর্থাৎ ইন্টারনেট অথবা ইন্ট্রানেট (প্রাইভেট নেটওয়ার্ক) এর জন্য যে-সব ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন তৈরি করা হয় এবং এগুলো তৈরির প্রক্রিয়াকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট।

ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের ওয়েভ ডেভলপার বলা হয়। একজন ওয়েব ডেভলপার এর কাজের পরিমাণ অনেক ব্যাপক। একটি সাধারণ স্যাটিক ওয়েভ পেইজ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান এর ই-কমার্স সাইট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমরা যখন প্রয়োজনীয় জিনিস গুলো সার্চ করি সাধারণত এই কাজ গুলাই ওয়েব ডেভলপমেন্ট।

ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ কি?

আমরা ইতিমধ্যে জেনেছি, যারা ওয়েভ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারাই ওয়েব ডেভেলপার। একজন ডেভেলপার এর কাজ হলো একটি ওয়েব সাইট তৈরি করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত এবং তার সিকিউরিটি প্রদান করা। আরও একভাবে বলা যেতে পারে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ হলো ওয়েব সাইট এবং অ্যাপ্লিকেশন তৈরি এবং তাদের পরিচালনা করা।

ওয়েব ডেভেলপমেন্ট কত প্রকার?

ওয়েব ডেভেলপমেন্ট সাধারণত তিনভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন- ফ্রন্ট এন্ড,ব্যাক এন্ড ও ফুল স্ট্যাক।

  1. ফ্রন্ট এন্ডঃ আমরা যখন একটি ওয়েব সাইট ভিজিট করি, তখন তার প্রথম পেইজে আমরা কিছু নকশা, লে-আউট, ছবি, লেখা ও এর UI(ইউজার ইন্টারফেস)/UX(ইউজার এক্সপ্রেয়িন্সে) ডিজাইন দেখতে পাই। তাকে সাধারণত ওয়েব সাইট এর ফ্রন্ট এন্ড বলা হয়ে থাকে। একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপারকে যখন কোনো ক্লায়েন্ট কোনো নির্দিষ্ট ডিজাইনের ওয়েবসাইট তৈরি করে দিতে বলেন, তখন তারা ইলাস্ট্রেটর বা ফটোশপের মাধ্যমে প্রথমে সেই ডিজাইনটি তৈরি করেন৷ অতঃপর এইচটিএমএল (HTML) ও সিএসএস (CSS) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা ওয়েবসাইটের ডিজাইনটি তৈরি করে থাকেন।
  2. ব্যাক এন্ডঃ কোনো ওয়েব সাইটের ফাংশনাল কাজের জন্য সাইটের ভিতরের অংশে যে কাজ করা হয়, যেমন- ওয়েব ডিজাইন ও থিম ডিজাইন ব্যতীত, ব্যাক-এন্ড সার্ভার, ডাটাবেজ ইত্যাদিকেই ব্যাক এন্ড বলা হয়ে থাকে। ব্যাক এন্ড সাধারণত একটি স্ট্যাটিক ওয়েব পেইজ কে ডাইনামিক ওয়েব পেইজে রূপান্তরিত করে। ব্যাক এন্ড ওয়েব ডেভলপমেন্ট এর কাজ অদৃশ্য বা সার্ভার সাইটে হয়ে থাকে তাই ভিজিটররা দেখতে পান না। এগুলো মূলত ওয়েবসাইটের ভিতর থেকে ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণ করা হয়। এদের মধ্যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অন্যতম।
  3. ফুল স্ট্যাকঃ একটি ওয়েব সাইট ডিজাইন করা থেকে শুরু করে ওয়েব সাইট এর সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট কাজ করার প্রক্রিয়াই হলো ফুল স্ট্যাক ডেভলপমেন্ট। অর্থাৎ ওয়েব ডিজাইন, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ওয়েব সাইটের সার্ভার, গঠন ও কাঠামো তৈরি করাই হলো একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের কাজ। ডিবাগিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সিকিউরিটি সব কিছুই একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভলপার ম্যানেজ করে থাকে। ই-কমার্স ওয়েব সাইট গুলো একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভলপার সম্পাদন করে থাকে।

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কি কি জানতে হবে?

আমরা মূলত এখন জানি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ কী? কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়? এই কাজ গুলা করার জন্য একজন ওয়েব ডেভলপার এর কিছু দক্ষতা থাকা দরকার। এই দক্ষতার মধ্যে অন্যতম হলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এই বিষয় গুলো নিয়ে নিম্নে আলোচনা করা হলোঃ-

ওয়েব ডেভেলপমেন্ট করে আয় করার উপায়ঃ

একজন ওয়েব ডেভেলপার নিজের মেধা খাটিয়ে বিভিন্ন মাধ্যমে টাকা আয় করতে পারেন। তারমধ্যে নিম্নে একজন ওয়েব ডেভেলপারের জব সেক্টর নিয়ে আলোচনা করা হলোঃ-

কীভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন?

ওয়েব ডেভেলপমেন্ট কী, কত প্রকার, কীভাবে আপনি একজন সফল ওয়েব ডেভেলপার হবেন এই বিষয়গুলো আমরা জানলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট আমরা শিখবো কীভাবে?

ওয়েব ডেভেলপমেন্ট শেখার সহজ কয়েকটি উপায় রয়েছে। সেগুলো হলোঃ-

কেন আমাদের কাছে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন?

একজন ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিলান্সিং জগতে আমাদের রয়েছে ১৪ বছরের অভিজ্ঞতা! আমরা পৃথীবির প্রায় ৫০টিরও বেশি দেশে দক্ষতার সাথে কাজ করেছি।

ফেসবুকে Freelancing Help নামে আমাদের একটি গ্রুপ আছে। যেখানে শত শত মানুষকে আমরা হাতে কলমে ফ্রিলান্সিং শিখাচ্ছি। আমরা কখনোই আপনাকে ফ্রিলান্সিং শিখিয়েই ছেড়ে দিবো না। ওয়েব ডেভেলপমেন্ট করে ইনকাম শুরু করার আগ পর্যন্ত আপনাকে শিখিয়েই যাবো। আমাদের রয়েছে ডেডিকেটেড ফ্রিলাংসিং টিম। আপনি কোথাও সমস্যায় পরলে সারাজীবন আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন।

তাই আমাদের কাছে জীবন পরিবর্তনকারি কোর্সটি করতে চাইলে এখানে ক্লিক করুন

2 Responses

  1. অসাধারণ একটি পোষ্ট! ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনেক কিছুই জানা হলো।

  2. অসাধারণ উপস্থাপনা, ওয়েব ডেভলপমেন্ট নিয়ে বিস্ত্রর ধারনা পেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *